ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে সন্তোষের বাড়িতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানী


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১১:৩৯
প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মার্কেটিং ডিপার্টমেন্টের অদম্য মেধাবী শিক্ষার্থী, সন্তোষ রবিদাস অঞ্জন ও তার চা শ্রমিক জীবনযোদ্ধা মা কমলী রবিদাসের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
 
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন টিম পজিটিভ বাংলাদেশের সদস্যদের নিয়ে ছুটে আসেন কমলগঞ্জের কানিহাটি চা বাগানে সন্তোষের বাড়িতে। পরে টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে আনা যমুনা ইলেক্ট্রনিক্সের বিশালায়তনের ফ্রিজ ও অ্যান্ড্রয়েড টেলিভিশন, মাল্টি কুকার সন্তোষ ও তার মায়ের হাতে তুলে দেন গোলাম রাব্বানী। জীবন সংগ্রামী এই মায়ের হাতে তুলে দেন উপহার হিসেবে নিয়ে আসা শাড়িও।
 
এ সময় অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়ের সন্তোষের মা। পরে সাবেক এই ছাত্রলীগ নেতা মেধাবী শিক্ষার্থী সন্তোষ রবিদাস অঞ্জন ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে চা শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এর সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
 
এ সময় টিম পজিটিভ বাংলাদেশের সোয়েব সম্রাট, মেহেদী হাসান রিমন, অলিউর রহমান সুমন, নিশাত মৃধা ওভি, ইফতেখার আলম রিশাদ প্রমুখ তার সাথে ছিলন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান