ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১১:৪৩

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) ভর্তির পরীক্ষা আজ শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকাসহ দেশের মোট ১৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এ ইউনিটে প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এদিকে, ভর্তি পরীক্ষার সময়ে প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থাকবে পর্যাপ্তসংখ্যক পুলিশ।

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে সেজন্য যানজট নিরসনে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে ওএমআর এবং অন্য কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, খুবিতে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রহণ করা হবে। ‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) রোল নং ৫২০৮৩৩ থেকে ৫২৩০৩১ পর্যন্ত মোট ২ হাজার ১৯৯ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।

খুবি প্রশাসন আরো জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরো পয়েন্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

জামান / জামান

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন