আগে বিয়ের কথা বললে রেগে যেতাম : বিজয়
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আলোচনায় উঠে এসেছেন। আবার ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়েও বহুবার আলোচিত হয়েছেন। বেশ কিছুদিন ধরে প্রেম-বিয়ে নিয়ে টানা খবরের শিরোনাম হচ্ছেন এই নায়ক।
এবার বিজয় জানালেন, বিয়ের জন্য সময় বেঁধে দিয়েছেন তার বাবা-মা। নিউজ১৮-কে বিজয় বলেন—‘আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা-মা গত কয়েক বছর ধরেই প্রস্তুত। বাবা-মা নাতিনাতনির মুখ দেখতে চান। আগে বাবা-মা বিয়ের কথা বললে রেগে যেতাম। এখন বিয়ে নিয়ে আলোচনা করলে তা উপভোগ করি। তারা তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চান। বিয়ের জন্য তারা আমাকে ২-৩ বছর সময় দিয়েছেন।’
বাবা-মা বারবার বিয়ের কথা বলছেন। কিন্তু বিয়ে নিয়ে বিজয় কী ভাবছেন? এ বিষয় বিজয় বলেন—‘আমি বিয়ে করে সন্তান চাই। কিন্তু বিয়ের জন্য এখনো প্রস্তুত নই। বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাতে চাই। যেদিন জানব, আমি সংসারে নিমগ্ন হতে পারব; সেদিন বিয়ে করব।’
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের। অনেকবার চাউর হয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন। সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় মুখে কুলুপ এঁটেছিলেন। তবে চলতি বছরে দুজনেই বিষয়টি নিয়ে মুখ খুলেন। তাদের পরিষ্কার জবাব—‘তারা কেবল ভালো বন্ধু।’
বিজয়ের পরবর্তী সিনেমা ‘লাইগার’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা