ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সালমান নারী পেটানো লোক : সোমি আলি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১২:১০

বলিউড মেগাস্টার সালমান খানকে ‘নারী পেটানো’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর সাবেক প্রেমিকা সোমি আলি। শুক্রবার (১৯ আগস্ট) সোমি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টার শেয়ার করে সোমি সেখানে লিখেছেন, ‘সালমান একটা নারী পেটানো লোক। শুধু আমি নই, অনেকেই ওর মারধরের শিকার। আপনাদের কোনও ধারণা নেই কতটা বিষাদগ্রস্থ লোক সে। ’

অভিনেত্রী তাঁর পোস্টে সালমান খানকে 'পূজা' করা বন্ধ করতেও সবাইকে অনুরোধ করেছেন। তবে তাঁর পোস্টে সরাসরি সালমানের নাম উল্লেখ না করলেও সালমানের সিনেমার পোস্টার স্পষ্ট বার্তা দেয় যে তিনি শুধুমাত্র সালমানকেই উল্লেখ করেছেন।

এর আগেও মার্চ মাসে সোমি আলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সালমান খান এবং ভাগ্যশ্রীর হিট প্রেমের গান ‘আতে জাতে হাসতে গাতে’ থেকে একটি স্থির ছবি পোস্ট করে সালমানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘বলিউডের হার্ভে ওয়েইনস্টেইন!’

প্রসঙ্গত, ৯০ এর দশকে সালমান খানের সঙ্গে সম্পর্ক ছিল পাকিস্তানি বংশোদ্ভূত নায়িকা সোমি আলির। অতীতে সোমি দাবি করেছিলেন যে তিনি মাত্র ১৭ বছর বয়সে সালমানের সাথে ডেটিং শুরু করেছিলেন। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখার পরে তিনি তাঁর প্রতি আকৃষ্ট হন। তিনি নিজেই সালমানকে প্রেমের প্রস্তাব দেন। এর এক বছর পর তাদের সম্পর্ক তৈরি হয়। তবে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলে সালমানের সঙ্গে প্রেমের ইতি টানেন সৌমি। একাধিক সাক্ষাৎকারে নায়িকা অন্তত এমনটাই দাবি করেছেন।

সূত্র : ইন্ডিয়া টাইমস

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা