ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আমিরাতের লিগে দল পেলেন আজম খান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১২:৩৮

সিপিএলে খেলার অনুমতি না পাওয়া আজম খান এরই মধ‍্যে দল পেয়ে গেলেন আরেকটি ফ্র‍্যাঞ্চইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরাতের নতুন টুর্নামেন্টে খেলবেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ‘আইএল টি-টোয়েন্টি’-তে নাম লিখিয়েছেন আজম। তিনি খেলবেন ডেজার্ট ভাইপারসে। যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের মালিকানাধীন ফ্র‍্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে বিস্ফোরক এই ব‍্যাটসম‍্যানকে দলে নেওয়ার কথা জানিয়েছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মইন খানের ছেলে আজম দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনটি টি-টোয়েন্টি। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেন বারবাডোজ রয়্যালসে।

বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে নিজের একটি পরিচিত তিনি গড়তে পেরেছেন আজম। ৭৪ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় দেড় হাজার রান করেছেন তিনি ১৪৪.১৭ স্ট্রাইক রেটে। আসন্ন সিপিএলের আসরের জন্য অবশ্য পিসিবির ছাড়পত্র পাননি আজম। ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। ওদিকে ৩০ অগাস্ট থেকে শুরু পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। এই তরুণকে বোর্ড নিজ দেশের ঘরোয়া প্রতিযোগিতাতেই খেলার কথা বলে দিয়েছে।

ইংল্যান্ডের স্যাম বিলিংস, টম কারান, বেন ডাকেট, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল এবং শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গাকে দল নিয়েছে ডেজার্ট ভাইপারস। দলটির ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি আর প্রধান কোচ জেমস ফস্টার। আগামী বছর জানুয়ারিতে আমিরাতের নতুন এই লিগের প্রথম আসর মাঠে গড়ানোর কথা।

প্রীতি / প্রীতি

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত

‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মারেস্কা, ‘আমি পরোয়া করি না’

চ্যাম্পিয়নস লিগে প্রথম অগ্নিপরীক্ষার আগে স্বস্তির খবর পেল পিএসজি