ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রেমে সিলমোহর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ১:৩

বেশ করেছি প্রেম করেছি- জোর গলায় এই কথাটা এখনও বলে উঠতে পারেননি বলিউড জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। যদিও তাদের প্রেম এখন ওপেন সিক্রেট। এতদিন কিয়ারাকে নিয়ে ওঠা প্রশ্ন বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন সিদ্ধার্থ। তবে অবশেষে নিজের মেন্টর করণ জোহরের সামনে ফেঁসে গেলেন এই অভিনেতা। ‘কফি উইথ করণ’-এর আড্ডায় বসে শেষমেশ নিজের প্রেমের কথা স্বীকার করে নিলেন সিদ্ধার্থ।

জমে উঠেছে ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজন। গত সপ্তাহে করণের অতিথি হিসাবে হাজির ছিলেন ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। এদিন সিদ্ধার্থের সামনে কিয়ারার একটা ভিডিও ক্লিপ তুলে ধরেন করণ। ‘কফি উইথ করণ’-এর আসন্ন এপিসোডের অংশ এটি।

‘কবীর সিং’ কো-স্টার শাহিদ কাপুরের সঙ্গে এই শোতে হাজির হবেন কিয়ারা। সেখানে তাকে বলতে শোনা গেছে, ‘আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। শুরুতেই করণ জানতে চান, সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্কটা কবীর-প্রীতির (কবীর সিং ছবির চরিত্র) চেয়ে কতটা আলাদা?

কিয়ারা হাসিমুখে বলেন, ‘খুব সুন্দরভাবে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে। অবশ্যই আলাদা। আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। এরপর করণের প্রশ্ন, কিয়ারা তুমি কি বিয়ের জন্য প্রস্তুত। নায়িকার উত্তর, ‘অবশ্যই,তবে আমি নিজের প্ল্যান কফি উইথ করণে ফাঁস করব না’।

ভিডিওটি দেখে সিদ্ধার্থ করণকে বলেন, ‘এতো জ্বালাতন কেন করলে ওকে?’ করণ বলেন তিনি পুরোদমে প্রস্তুত সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্ল্যান নিয়ে। করণের উত্তেজনা দেখে সিদ্ধার্থ বাক্যহারা, অন্যদিকে ভ্রূ কুঁচকাচ্ছেন পাশে বসে থাকা ভিকি কৌশলও।

সবার আশা এবার তো সত্যিটা বলেই দেবেন সিদ্ধার্থ। তখন ‘শেরশাহ’ তারকা বলেন, ‘করণ দেখা যাক। আমরাও চাই, আসলে সবাই কাজ করতে চায়, একটা সাজানো-গোছানো ভবিষ্যত চায়। তোমার আর্শীবাদ আমাদের সঙ্গে আছে জেনে ভালো লাগলো।’

এরপর করণ সিদ্ধার্থকে সতর্ক করে বলেন, বিয়েতে আমন্ত্রণ না পেলে কষিয়ে চড় মারব। বাধ্য ছাত্রের মতো সিদ্ধার্থ জানান, ‘এমনটা ঘটবে না’।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা