ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মাও. আব্দুর রশীদ তর্কবাগীশের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৮-২০২২ বিকাল ৫:১
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের ৩৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় অন্যদের মধ্যে শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জাকারিয়া সওদাগর, বাংলা বিভাগের প্রভাষক আনিসুর রহমান এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক, ভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের প্রাণপুরুষ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন।
 
শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুমের অসুস্থ মেজো ছেলে সৈয়দ শামসুল আলম হাসুর আরোগ্য ও তার পরিবারের সকল সদস্যের সুখ-শান্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া