ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে এখন সুনসান নীরবতা


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২০-৮-২০২২ বিকাল ৫:৫

ভরা মৌসুমে বাগানে বাগানে নারী চা শ্রমিকদের দু-হাত ভরে পাতা উত্তোলন আর এসব পাতা প্রক্রিয়াজাতকরণে কারখানাগুলো কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করার কথা।

অথচ দেশের চা শিল্পে সমৃদ্ধ শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে এখন সুনসান নীরবতা। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আর্থিকভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন দেশের চা শিল্প।

শনিবার অষ্টম দিনের মতো চলছে কর্মবিরতি। একদিন কাজ বন্ধ থাকলে দেশের ১৬৭টি চা-বাগানে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।

এ অবস্থা চলতে থাকলে এ বছর চায়ের কাঙ্খিত উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চা শিল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশের চা শিল্প যখন বিশ্ববাজারে প্রভাব বিস্তার করছে তখন শ্রমিকদের কর্মবিরতিতে ৩ হাজার ৫০০ কোটি টাকার বাজারকে ঝুঁকিতে ফেলছে বলে আশংকা করছেন উদ্যোক্তারা।চা বাগানে শ্রমের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি করা হলেও একজন শ্রমিক দৈনিক ১২০ টাকাসহ প্রায় ৪০৩ টাকা সমপরিমান সুবিধা পেয়ে থাকেন বলে জানিয়েছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের নেতারা।উদ্যোক্তারা বলছেন, শ্রমিকদের সামাজিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম সুবিধা প্রদান করা হয়। দেশের ১৬৭টি চা বাগানে বাণিজ্যিক চা উৎপাদনের সঙ্গে প্রায় দেড় লাখের বেশি লোকের কর্মসংস্থান রয়েছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী