আরএনপিপিঃ চুড়ান্ত ধাপে দ্বিতীয় ইউনিটে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট নির্মাণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। কাজটি সম্পাদন করছে রসাটম প্রকৌশল বিভাগের অঙ্গসংস্থা ট্রেস্টরোসেম। ১৭.৬০মিটার উঁচু এবং ৪২.৮০মিটার ভিত্তি ব্যাসের এই কাঠামোটিতে ৩,২০০কিউবিক মিটারের অধিক কংক্রীট ঢালাই করা হবে।
সংস্থার এক প্রেসবিজ্ঞপ্তিতে শনিবার গণমাধ্যমকে এতমস্ত্রয়এক্সপোর্ট ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্প নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি এ প্রসঙ্গে বলেন,“স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যাবস্থা অবকাঠামো নির্মাণের চুড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে। প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আরো কার্যকরভাবে কংক্রীট ঢালাই সম্পন্ন করতে পারবো বলে আশা করি”।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কন্টেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিয়্যাক্টর কক্ষকে সুরক্ষা প্রদান করে এবং এটির মধ্য দিয়েই বিভিন্ন পাইপ লাইন প্রবেশ করে। এছাড়াও অভ্যন্তরীণ কন্টেইনমেন্টে স্থাপিত হয় পোলার ক্রেন যা রিয়্যাক্টরের সার্ভিসিং-এর সময় ব্যবহৃত হয়ে থাকে।
রূপপুর প্রকল্পে ৩+ প্রজন্মের দু’টি রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হবে যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন