মা হলেন সোনম কাপুর
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হয়েছেন। শনিবার (২০ আগস্ট) তার কোলজুড়ে একটি ফুটফুটে ছেলে সন্তান এসেছে। খবরটি নিশ্চিত করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর। সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। সেখানে বলা হয়েছে, ‘আজ নতমস্তক ও খোলা হৃদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে।’
খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবজাতকের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে গত ২১ মার্চ সন্তানধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই স্বামীর সঙ্গে লন্ডনের নটিং হিলে বসবাস করছেন সোনম। সেখানকার একটি হাসপাতালেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। মা হওয়ার জন্য অনেকদিন ধরে সিনেমার কাজ থেকে দূরে রয়েছেন সোনম।
প্রীতি / প্রীতি
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?
রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের
জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য