পটিয়ায় বল খেলতে গিয়ে আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুমাস পর শিশুর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় বাড়ির সামনে উঠানে বল খেলতে গিয়ে পিটে আঘাতপ্রাপ্ত হয়ে ছোয়াত (৭) নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় দুই মাস পর শনিবার (৩ জুলাই) দুপুরে হাসপাতালে মৃত্যু ঘটে। সে উপজেলার হাইদগাঁও কাজীপাড়া এলাকার প্রবাসী আবুল হাসনাত রাসেলের ছেলে।
শিশুটির চাচা পটিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল জানান, তার ভাতিজা ছোয়াত বাড়ির সামনের উঠানে শিশুদের সাথে দুই মাস পূর্বে বল খেলতে গিয়ে উঠানে পড়ে গিয়ে পিঠে আঘাত পায়। এরপর পিঠে আঘাতের ব্যথা অনুভব হলে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা করা হয়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শে বাসায় নিয়ে চিকিৎসা করা হয়।
তিনি আরো জানান, এরপরও ব্যথা না কমায় আরেকজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে রোববারে পিটে অপারেশন করার প্রস্তুতি নেয়া হয়। কিন্তু হঠাৎ করে শনিবার সকাল থেকে ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকলে দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
গতকাল রাত ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। শিশু ছোয়াতের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন