বদলে যাচ্ছে আলিয়ার নাম
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শীঘ্রই নিজের নাম পরিবর্তন করে `আলিয়া ভাট কাপুর’ হতে চলেছেন। ‘ডার্লিংস’ খ্যাত এই অভিনেত্রী বলেন যে তাঁর পর্দার নাম সর্বদা আলিয়া ভাট হবে, তবে তিনি তাঁর পাসপোর্টসহ অন্যান্য নথিতে নিজের নাম পরিবর্তন করতে চলেছেন এবং তিনি এতে যথেষ্ট খুশি অনুভব করছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘মিড ডে’কে এসব কথা বলেন তিনি।
আলিয়া বলেন, তিনি বেশ কিছুদিন ধরেই এটি করার পরিকল্পনা করছেন কিন্তু রণবীরের সাথে তার বিয়ের পর থেকে বহু আন্তর্জাতিক ভ্রমণের কারণে এটি করার সুযোগ পাননি। অন্যদিকে, রণবীর কাপুর বিয়ের পরপরই তাঁর পাসপোর্টে তাৎক্ষণিকভাবে নিজের বৈবাহিক অবস্থা পরিবর্তন করে ফেলেছেন। নাম পরিবর্তনের প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমরা এখন একটি সন্তান নিতে যাচ্ছি। যখন কাপুররা একসাথে বেড়াতে যাচ্ছে, তখন আমি তাদের সাথে ‘ভাট’ হয়ে থাকতে চাই না। আমি বাদ হয়ে আছি, এমন বোধ করতে চাই না। ’
যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি তাঁর নাম পরিবর্তন করে আলিয়া ভাট-কাপুর রাখবেন কিনা, তিনি ইতিবাচক উত্তর দিয়ে বলেন ‘আমি আলিয়া ভাট আছি এবং সবসময় থাকব। তবে আমি এখন একজন কাপুরও। ’আলিয়া এবং রণবীর জুন মাসে ইনস্টাগ্রামের মাধ্যমে আলিয়ার গর্ভধারণের কথা ঘোষণা করেছিলেন। আল্ট্রাসাউন্ডের সময় হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘আমাদের শিশু শীঘ্রই আসছে!’
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা