ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন অক্ষয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বিগত বছরগুলোতে তার সিনেমা বক্স অফিস বাজিমাত করলেও সম্প্রতি সম্পূর্ণ বিপরীত। তার গত তিন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি।
অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘কাঠপুতলি’। শনিবার (২০ আগস্ট) এই সিনেমার ট্রেইলার প্রকাশ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার ব্যর্থতা নিয়ে মুখ খোলেন অক্ষয়। এই সময় বক্স অফিস ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেন এই অভিনেতা। অক্ষয় বলেন, 'সিনেমা ভালো ব্যবসা করতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা। আমাকে পালটাতে হবে, বুঝতে হবে দর্শক কী চাইছে, এখানে আমাকে ছাড়া অন্য কাউকে দোষ দেওয়ার দরকার নেই।'
চলতি বছর এরই মধ্যে অক্ষয়ের কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। আরো একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অক্ষয় বলেন, ‘মহামারির সময় অনেক সিনেমা তৈরি হয়েছে, কিছু মুক্তি পেয়েছে, আবার অনেক সিনেমা মুক্তি পায়নি। হল বন্ধ ছিল, আরো অনেক ব্যাপার ছিল। আমরা কাজ চালু রেখেছি, সিনেমা তৈরি হয়ে পড়ে আছে। আমার চারটি সিনেমা মুক্তির অপেক্ষায়। গত ২ বছরে এগুলো মুক্তি পায়নি। করোনা না এলে আমার সিনেমা মুক্তিতে অন্তত ২-৩ মাসের গ্যাপ থাকতো।’
অক্ষয় অভিনীত ‘কাঠপুতলি’ ভারতের দক্ষিণী রাতসাসান সিনেমার রিমেক। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি দেখা যাবে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের ‘রাম সেতু’। পাশাপাশি সুরিয়া অভিনীত তামিল ভাষার ‘সুরারাই পোত্রু’ সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা