ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

৯ বছর পর বিগ ব্যাশ লিগে ওয়ার্নার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:৪১

বিগ ব্যাশ লিগে ৯ বছর পর ফের সম্পর্ক গড়তে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। দুই বছরের চুক্তি করেছেন তিনি সিডনি থান্ডারের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট শেষে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিবেন পাঁচটি লিগ ম্যাচ খেলার জন্য। তারপর টেস্ট দলের সঙ্গে ভারতের উদ্দেশে রওনা হবে চার ম্যাচের সিরিজ খেলতে। সিডনির দলটি ফাইনাল পর্যন্ত গেলে আবার ফিরবেন ওয়ার্নার।

৩৫ বছর বয়সী ওপেনার ২০১৩ সালের ডিসেম্বরে শেষবার বিগ ব্যাশ লিগ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের জন্য দেশটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ বাতিলের পর ওয়ার্নার আমিরাত লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন। ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘরের ফ্র্যাঞ্চাইজি লিগকে বেছে নিলেন ওয়ার্নার। জানুয়ারিতে শুরু হবে বিগ ব্যাশ লিগের পরের আসর।

অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্তের পেছনে মেয়েদের কৃতিত্ব দিলেন ওয়ার্নার, ‘আমার মেয়েরা আমাকে বলেছে যে তারা আমাকে ঘরে ও বিবিএলে খেলতে দেখতে চায়। একটি পরিবার হিসেবে বিবিএলের অংশ হতে পারা হচ্ছে দারুণ এবং এটা এমন কিছু যা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে।’  

প্রীতি / প্রীতি

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়

হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের

বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সহ-সভাপতিদের নিয়ে তাবিথের বৈঠক, সভা আবার স্থগিত

‘বার্সা মেসির চেয়েও বড়,’ বিদায় সংবর্ধনা নিয়ে ক্ষুব্ধ সাবেক প্রেসিডেন্ট

লিটন-মিরাজের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের ৪৪৩ রানের লিড

দুইবার জীবন পাওয়া লিটন নতুন মাইলফলকে

রোনালদো-কার্লোসের ছোঁয়ায় ৩৫ বছর পর দ্বিতীয় বিভাগে উঠল ব্রাজিলিয়ান ক্লাব

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধাক্কা

ক্যাচের বিশ্ব রেকর্ড গড়লেন স্মিথ