রায়গঞ্জে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজী জিন্নাহর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, ফেরদৌস আলম সরকার তালেব, পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান, যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান মিষ্টি, শফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাব, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার।
আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ বলেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যই ২১ আগস্ট গ্রেনেট হামলা চালানো হয়েছিল। রাখে আল্লাহ মারে কে, বাংলাদেশের উন্নয়নের জন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied