সাকিবের লক্ষ্য বিশ্বকাপ
এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন সাকিব, মুশফিক, মুস্তাফিজরা। তিন দিনের অনুশীলন শেষে টি-২০ এশিয়া কাপে ২৩ আগস্ট ঢাকা ছাড়বে টাইগাররা। আজ ও আগামীকাল ক্রিকেটাররা দুটি অনুশীলন ম্যাচ খেলবে। ভাদ্রের প্রচণ্ড গরমে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন সাকিবরা।
দলের অনুশীলন শুরু হয়েছে গতকাল। সাকিব ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন কয়েকদিন আগে। ফিটনেস ঠিক রাখতেই তিনি অনুশীলন জিম, রানিং করেছেন। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে টাইগারদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সাকিবের হাতে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বোর্ডও ভাবছে নতুনত্বে আমূল পাল্টে যাবে টি-২০ ক্রিকেট। কিন্তু টাইগার অধিনায়ক এমনটি ভাবছেন না।
সাকিব জানান উন্নতির জন্য সময় দিতে হবে, ‘আমার লক্ষ্য টি-২০ বিশ্বকাপে আমরা যেন ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি, এক-দুদিনে কিছু বদলে দিতে পারব, কিংবা অন্য কেউ এসে বদলে দিবে, তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। আপনি যদি বাস্তবিক চিন্তা করেন, আশা করি তিন মাস পর যখন আমরা বিশ্বকাপ খেলব। তখন যদি একটা উন্নতি দেখতে পারেন, ওটাই হবে আমাদের আসল উন্নতি।’
অধিনায়ক হিসেবে এশিয়া কাপে বলার মতো লক্ষ্য নেই সাকিবের। বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্ত্ততি হিসেবে এগুলো।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ