দক্ষিণী সিনেমার কাছে ফের বলিউডের হার
বলিউড নাকি ভারতীয় দক্ষিণী সিনেমা এগিয়ে— এই বিতর্ক বেশ কিছুদিন ধরেই চলছে। সেই বিতর্কে ঘি ঢালছে হিন্দি সিনেমার একের পর এক ভরাডুবি ও দক্ষিণী সিনেমার বক্স অফিস সাফল্য। সম্প্রতি আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ও তাপসী পান্নু অভিনীত ‘দোবারা’ মুক্তি পেয়েছে। কিন্তু এগুলোর পরিবর্তে নাকি তামিল ভাষার ‘কার্তিকেয়া টু’ সিনেমার প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শক।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে ২ কোটি রুপি আয় করেছে ‘কার্তিকেয়া টু’ সিনেমার হিন্দি সংস্করণ। প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ৪৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে এখন পর্যন্ত সিনেমাটির আয় ৮.২১ কোটি রুপি। এছাড়া তামিল সিনেমাটি তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রেদেশে প্রথম সপ্তাহে আয় করেন ২৯.৫৫ আর ১৮.৬৯ কোটি রুপি।
সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, শুক্রবার (১৯ আগস্ট) ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষা বন্ধন’ সিনেমার চেয়ে দর্শকরা ‘কার্তিকেয়া টু’ বেছে নিয়েছেন। এদিন ২.৮৬ কোটি রুপি আয় করেছে। ‘লাল সিং চাড্ডা’ ১.৬৪ কোটি ও ‘রক্ষা বন্ধন’ ১.৩০ কোটি আয় করে। অপরদিকে শুক্রবার মুক্তি পাওয়া ‘দোবারা’ প্রথম দিনে আয় করেছে ৭৫ লাখ রুপি।
প্রথম সপ্তাহ শেষে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার আয় ৫০.৩৫ কোটি রুপি। অন্যদিকে, ‘রক্ষা বন্ধন’ সিনেমার প্রথম সপ্তাহের আয় ৩৭.৬০ কোটি রুপি। ‘কার্তিকেয়া টু’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নিখিল। চান্দু মন্দেতি পরিচালিত এই সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অনুপমা পরমেশ্বরন।
প্রীতি / প্রীতি
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?
রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের
জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব