ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় বৃক্ষপ্রেমী রাকিবের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ২:৪৪
‘বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বন্ধু সংঘের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। বন্ধু সংঘের প্রতিষ্ঠাতা বৃক্ষপ্রেমী কলেজ পড়ুয়া রাকীব হাসান রিয়াদ নিজ উদ্যোগে বন্ধু সংঘের সদস্যদের সহায়তায় গতকাল শনিবার (২০ আগস্ট) বিকেলে এসব ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন। 
 
সলঙ্গার বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সলঙ্গা দিগর হাফিজিয়া মাদ্রাসায়ও বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও সলঙ্গা থেকে ঘুড়কা আঞ্চলিক পাকা সড়কের শ্রীরামের পাড়া রাস্তার পাশেও বৃক্ষরোপণ করা হয়। রোপণকৃত গাছগুলোর মধ্যে রাস্তাঘাট, আঙিনা ও প্রতিষ্ঠানে চোখ ধাঁধানো, সৌন্দর্য আর শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া ছিল  উল্লেখযোগ্য।
 
বৃক্ষপ্রেমী রিয়াদ সাংবাদিকদের জানান, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষনিধন করায় প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ  ঘটেই চলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো খুবই জরুরি।
 
তিনি আরো জানান, এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই আসুন আমরা সরকারি নির্দেশনার পাশাপাশি যার যার অবস্থানে থেকে নিজেদের বসতভিটার খালি জায়গা, রাস্তাঘাটে ন্যূনতম একটি করে গাছ লাগাই।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া