ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাফ্লেককে আবারও বিয়ে করলেন লোপেজ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ২:৪৬

লাস ভেগাসে গত মাসে বিয়ে করেছিলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। এবার জর্জিয়ায় আবারও বিয়ে সেরেছেন হলিউডের আলোচিত এই জুটি। বিয়েতে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের আগের সংসারের সন্তানরা হাজির ছিলেন। বিয়েতে বর-কনেসহ সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। খবর ফক্স নিউজের।

শনিবার রাতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে রালফ লরেনের ডিজাইন করা গাউন পরেছিলেন জেনিফার। সঙ্গে ছিল লম্বা ওড়না। কালো-সাদা ট্রাক্সিডো পরেছিলেন বেন। জর্জিয়ায় বেনের ৮৭ একরের এস্টেট আছে। সেখানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। বিয়েতে পরিবার ও বন্ধুদের পাশাপাশি ছিলেন বড় বড় তারকারাও।

উল্লেখ্য, ২০ বছর আগে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। তাদের বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালে। বাগদানও সেরেছিলেন তখন। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে বাতিল করা হয় এবং সম্পর্কেও ইতি টেনেছিলেন তারা। বিচ্ছেদের পর দুজনেই আলাদা সংসার পেতেছিলেন। তবে দুজনের সংসারই টিকেনি। ২০২২ সালে এসে অবশেষে সম্পর্কের পরিণতি দিয়েছেন হলিউডের আলোচিত এ জুটি।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা