দায়িত্ব নিতে ঢাকায় শ্রীধরন শ্রীরাম
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট বা ‘কারিগরি পরামর্শক’ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। রোববার (২১ আগস্ট) দুপুরে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। এসময় তাকে স্বাগত জানান বিসিবির কর্মকর্তারা।
টানা ৬ বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। এছাড়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচিং দায়িত্বে ছিলেন তিনি।
কোচিং ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলে খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ৮টি ওয়ানডে খেলেছেন। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ডও খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেন তিনি।
আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। শর্টার ভার্সনের সাথে সম্পৃক্ততা আর অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বিসিবি। অত্যাসন্ন এশিয়া কাপ থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে কাজ করবেন ৪৬ বছর বয়সী শ্রীধরন শ্রীরাম।
প্রীতি / প্রীতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির