ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজধানীর শাহবাগে ইয়াবাসহ নারী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৩:২৭

রাজধানীর শাহবাগ এলাকা থেকে তিন হাজার ৮০০ ইয়াবাসহ মোছা. সেতারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। রোববার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশ।

এর আগে শনিবার (২০ আগস্ট) শাহবাগ থানার হাবিবুল্লাহ বাহার রোড এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম। ডিবি বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, খবর পাওয়া যায় এক মাদকবিক্রেতা হাবিবুল্লাহ বাহার রোডের স্বাধীন রেস্টুরেন্টের সামনে ইয়াবা বিক্রি করছে। 

পরে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার ৮০০ ইয়াবাসহ সেতারাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। ওই নারী মাদকবিক্রেতার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

প্রীতি / প্রীতি

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি