ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আপনার রাজ্যের সুনাম আমরা নষ্ট করছি : সাইমন 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৪:৪২

অভিনয় দক্ষতা দিয়ে নানান বয়সী দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন নায়করাজ রাজ্জাক। সেলুলয়েডের ফিতায় বন্দি তার অসংখ্য অমর চরিত্র আজও দর্শকদের স্মৃতিকাতর করে। আজ এই কিংবদন্তির পঞ্চম মৃত্যুবার্ষিকী।

২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। আজকের দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা। নায়করাজের প্রতি সম্মান জানিয়ে চিত্রনায়ক সাইমন সাদিক তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘রাজাবিহীন রাজ্যে আজ ধ্বংসের খেলা চলছে। আপনার রাজ্যের সুনাম আমরা প্রতিনিয়ত নষ্ট করছি জনাব। কিন্তু জনাব, চিন্তা করবেন না। এখানে নিশ্চয় আবার ভালোবাসার খেলা হবে। আর জান্নাত থেকে আপনি হাসবেন। মহান আল্লাহ আপনাকে জান্নাত দান করুন স্যার।’

প্রসঙ্গত, নায়করাজ রাজ্জাকের মতো কিংবদন্তি নায়ক আর হয়তো আসবে না। তার মতো এমন অভিভাবক আর হয়তো পাবে না ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ। তার অভাব চিরদিনের।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা