ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ভ্রাম্যমান আদালত ভেজাল যুক্ত দোকানে জরিমানা করল ৫৩ হাজার টাকা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৪:৫৪
কুড়িগ্রামের উলিপুরে হোটেলে মিষ্টি-দই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না দিয়ে বেশী দামে বিক্রি এবং ইউরিয়া সার বিক্রির দোকানে সরকারি মূল্যের চেয়েও বেশি দামে বিক্রির অপরাধে ৬ দোকানিকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
শনিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ভেজালকৃত ৬ দোকানে অভিযান চালিয়ে ৫৩ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল কুমার। সুত্র জানায়, ইউরিয়া সার সরকারি মূল্যের চেয়েও বেশি দামে বিক্রির অপরাধে মেসার্স অপু তপু ট্রেডারস সারের দোকানের মালিক- মোঃ নুরুল ইসলামকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারার অপরাধ করায় ৫ হাজার টাকা, মেসার্স আমজাদ হোসেন ট্রেডারস সারের দোকানের মালিক মোঃ রাশেদ মিয়া কে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারার অপরাধ করায় ১৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওকে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ সামছুল আলমকে ২০ হাজার টাকা, পাবনা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক রনি মোদক কে ৫ হাজার টাকা, 
পাবনা মিষ্টান্ন ভান্ডার(বনফুল) এর মালিক সম্ভুনাথ ঘোষকে ৩ হাজার টাকা, পাবনা মিষ্টান্ন ভান্ডার ও হোটেল এর মালিক সঞ্জিত মোদককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে পোদ্দারপাড়া থেকে ফুল মিয়ার বালু উত্তোলনের ২ টি মেশিন ও পাইপ জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়।উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, বিভিন্ন ভাবে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানে এস আই মোঃ মামুনুর রশিদ, কনস্টেবল মোঃ রেজা প্রধান সহ উলিপুর থানা পুলিশ সহযোগীতা করেন।"

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার