ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ভাগনীকে ধর্ষণের দায়ে মামা কারাগারে


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৪:৫৭

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভাগনীকে ধর্ষণের অভিযোগে কাশেম মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের শামসু মিয়ার ছেলে। রবিবার (২১ আগস্ট) ভোরে  ধর্ষক কাশেম মিয়াকে  বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্ষিতা মেয়েটি অভিযুক্ত কাশেম মিয়ার স্ত্রীর আপন বোনের মেয়ে। আত্নীয়তার সূত্রে সে প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করতো। আসা-যাওয়ার এক পর্যায়ে মেয়েটির প্রেমের  সম্পর্ক গড়ে তোলে কাশেম। গত ১৯ আগস্ট কৌশলে কাশেম মেয়েটিকে ফুঁসলিয়ে পাশ্ববর্তী উপজেলা কুলাউড়ায় নিয়ে যায়। সেখানে এক জায়গায় রেখে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে দুই দিন ধরে  ধর্ষণ করে।  এ ঘটনার জানাজানি হলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ধর্ষক কাশেমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং ভিকটিম কে পুলিশে হেফাজতে নিয়ে আসেন। পরে মেয়েটির মা থানায় বাদী হয়ে অভিযুক্ত কাশেমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ আহমদ বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে (মামলা নং ০৭, তারিখ ২১/০৮/২০২২) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানার  অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন