ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবির উচাই কৃষি কলেজ এমপিও হলেও মন্ত্রনালয়ের উদাসীনতায় পাচ্ছেনা বেতন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২২ বিকাল ৫:১২
জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র উচাই কৃষি কলেজ এমপিও হওয়ার ৩ বছর অতিবাহিত হলেও মন্ত্রনালয়ের উদাসীনতায় বেতন পাচ্ছেনা শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও বেতন না পেয়ে অতি কষ্টে পরিবার নিয়ে জীবনযাপন করছেন তারা। অপরদিকে দীর্ঘদিন চাকুরী করেও বেতন না পেয়েই অনেক শিক্ষক-কর্মচারীকে বেতন ছাড়াই অবসর গ্রহন করতে হয়েছে। সরেজমিনে দেখাযায়, প্রতিষ্ঠানটির অবকাঠানো শিক্ষাথীদের পড়ালেখা ও খেলাধুলার পরিবেশ খুব ভালো। এ প্রতিষ্ঠানে পড়ালেখা করে সফলতার সহিত উত্তীর্ণ হয়ে অনেকেই এখন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরী করছেন। জটিলতার অবসান ঘটিয়ে অতিদ্রæত বেতন প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষর সু-দৃষ্টি কামনা করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীগণ।
 
২০১৯ সালের অক্টোবর মাসে শিক্ষা মন্ত্রণালয় একযোগে সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৭৩০টি এমপিও ভুক্ত করেন। এরমধ্যে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানই ৪৮৩টি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত উচাই কৃষি কলেজও এমপি ভুক্তর আওতায় আসে। প্রতিষ্ঠানটিতে ৪ বছর মেয়াদে কৃষি ও মৎস্য ২টি অনুষদে মোট ২৭৩ জন শিক্ষার্থী পাঠদানের সুযোগ পায়। অধ্যক্ষসহ কলেজটিতে বর্তমানে শিক্ষক-কর্মচারী মোট ৪৬ জন। বেতন ছাড়াই অবসর গ্রহন করা প্রতিষ্ঠানের জুনিয়র প্রশিক্ষক আমিনুল ইসলাম বলেন, কলেজটি এমপিও হলো কিন্ত বেতন ছাড়ায় অবসর গ্রহন করতে হলো। বেতন পাব সংসার নিয়ে সুখে জীবন-যাপন করব সব আশা গুড়েবালি এমন আক্ষেপ তার। গনিত বিভাগের শিক্ষক আহমেদুজ্জামান আকন্দর স্ত্রী বলেন, আমার স্বামী কত বছর ওই কলেজের শিক্ষকতা করল প্রতিষ্ঠানটি এমপিও হলো কিন্ত বেতন পাওয়ার আগেই জটিল রোগে সে মারা গেল। প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষক নাহিদা সুলতানা বলেন, ১৭ বছর যাবৎ বিনাবেতনে চাকুরী করছি এভাবে আর কত দিন চলা যায়। শিক্ষকতা করার কারনে সংসারের বোঝা ঠিকমত সামাল দেওয়া যায় না। বেতন না পাওয়ায টাকার অভাবে সন্তানদের ভালো কোথাও ভর্তিও করতে পারলাম না। বেতন অতিদ্রæত দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন তিনি। রসায়ন বিভাগের আব্দুল হান্নান ও মৎস্য বিভাগে প্রশিক্ষক মামুনুর রহমান একই মন্তব্য করেন।
 
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ রোস্তম আলী বলেন, দীর্ঘদিন পর আমাদের কলেজ এমপিও আওতায় এলেও প্রায় ৩৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বেতন পেলাম না। এমপিও পর বেতনের জন্য মন্ত্রণালয় থেকে চাওয়া প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার