দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
দীর্ঘ চার বছর পর চালু হল সিজারিয়ান অপারেশন
পঞ্চগড়ের দেবীগঞ্জে দীর্ঘ চার বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে সিজারিয়ান অপারেশন। দীর্ঘ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয় সিজারিয়ান অপারেশন।
জানা যায়, ২০১৮ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অ্যানেস্থিসিয়া কনসালটেন্টের বদলি জনিত কারণে বন্ধ হয়ে যায় সিজারিয়ান অপারেশন। অনেককে পাঠানো হতো ৪০ কি.মি. দূরে সদর হাসপাতালে। এতে যেমন দুর্ভোগে পড়তে হয় প্রসূতিদের তেমনি বেশিরভাগ প্রাইভেট ক্লিনিকগুলোতে অ্যানেস্থিসিয়া কনসালটেন্ট ছাড়াই চলছিল সিজারিয়ান অপারেশন। এতে প্রসূতি মা ও নবজাতক শিশুর জন্য স্বাস্থ্যগত ঝুঁকি রয়ে যেত।
দীর্ঘ দিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকার বিষয়টি সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের নজরে এলে তিনি পুনরায় তা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিজারিয়ান অপারেশন চালুর ব্যবস্থা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন অ্যানেস্থিসিয়া কনসালটেন্ট না থাকা সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। পরে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অ্যানেস্থিসিয়া কনসালটেন্ট এর সাথে আলোচনা করে সপ্তাহে তিন দিন দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশন চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied