ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ছয় গোলের রোমাঞ্চে ম্যানসিটির রক্ষা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২২ রাত ১২:২৮

পঞ্চম মিনিটেই গোল করে দারুণ শুরু পেল ম্যানচেস্টার সিটি। এরপরেই পথ হারালো পেপ গার্দিওলার দল। একে একে তিন গোল খেয়ে হারের শঙ্কায় চ্যাম্পিয়নরা, জয়ের স্বপ্ন বুনছে নিউক্যাসেল। কিন্তু তখনো নিজেদের প্রমাণের বাকি ছিল সিটির। শেষ পর্যন্ত আর্লিং হালান্ড ও বের্নাদো সিলভার নৈপুণ্যে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটি।

রোববার রাতে নিউক্যাসেলের মাঠে স্বাগতিকদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এবারের লিগে প্রথম পয়েন্ট হারাল চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট হামকে ২-০ এবং বোর্নমাউথকে ৪-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে এগিয়ে যায় সিটি। বের্নাদো সিলভার বাঁকানো ক্রস বক্সের ভেতরে বাম পায়ের নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইলকাই গুনদোগান। ২৮ মিনিটে সমতায় ফেরে নিউক্যাসেল ইউনাইটেড। বাম প্রান্ত থেকে ম্যাক্সিমিনের বিপদজনক ক্রস বক্সের ভেতর উইলক পা লাগাতে না পারলেও দূরের পোস্টে মাপা শটে জাল খুঁজে নেন মিগেল আলমিরন। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআর চেকে গোলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচে ফিরে সিটির উপর চড়াও হয়ে খেলে স্বাগতিকরা। এর ফলে এগিয়ে যাওয়ার রসদ পেয়ে যায় তারা। প্রতিআক্রমণে উঠে ৩৯ মিনিট সেই কাজটা করেন কালম উইলসন। ৫৪ মিনিটে ব্যবধান ৩-১ করে নিউক্যাসল। ফ্রি কিকে দারুণ এক গোল করেন কাইরন ট্রিপিয়ার।

তবে নাটকীয়তা তখনো বাকি। ম্যাচে ফিরতে মরিয়া ম্যানসিটি আক্রমণের পসরা সাজায়। ৬০ মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটির আশা জোরালো করে। রদ্রির বাড়ানো বলে দারুণ ভলিতে গোল করে হালান্ড। লিগে এটি তার তৃতীয় গোল। চার মিনিট বাদেই সিলভার সমতায় ফেরে সিটি। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র'তে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

প্রীতি / প্রীতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়

হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের