ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জোড়া গোলে বার্সাকে জেতালেন লেভানডোভস্কি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ১২:১০

লা লিগায় বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করলেন রবার্ট লেভানডোভস্কি। পোল্যান্ড স্ট্রাইকার একটি গোল করেই থামেননি। জোড়া গোল করেছেন, একটি করিয়েছেন। নিজের ৩৪তম জন্মদিনে তিনি বার্সার বড় জয়ে কৃতিত্ব রাখলেন। ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে এই লিগ মৌসুমে প্রথম জয় পেয়েছে কাতালান জায়ান্টরা।

লেভানডোভস্কির সঙ্গে চমৎকার জয়ের কৃতিত্ব দেওয়া যেতে পারে স্প্যানিশ তরুণ তারকা আনসু ফাতিকে। দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে আসা এই ফরোয়ার্ড দুটি অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেন। ম্যাচের প্রথম মিনিটে গোল করেন লেভানডোভস্কি। আলেজান্দ্রো বালদের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান তিনি। 

কিন্তু ৫ মিনিট পর ডেভিড সিলভার পাস থেকে সমতা ফেরান আলেক্সান্দার ইসাক। লিড নিতে বার্সাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। কোচ জাভি হার্নান্দেজ রাফিনহা ও ফাতিকে ৬৪তম মিনিটে নামাতে ম্যাচের মোড় ঘুরে যায়।

রাফিনহার চমৎকার একক প্রচেষ্টায় বল নিয়ে ৬৬ মিনিটে ফাতি ব্যাকহিলে উসমান দেম্বেলেকে দিয়ে গোল করান। দুই মিনিট পর ফাতি সুন্দর দলগত প্রচেষ্টা থেকে লেভানডোভস্কিকে গোল বানিয়ে দেন। ১০ মিনিট পর লেভানডোভস্কি ব্যবধান বাড়াতে সহায়তা করেন। ১৯ বছর বয়সী ফাতিকে দিয়ে চতুর্থ গোল করান। তাতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।  

প্রীতি / প্রীতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়

হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের