ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাড্ডায় গৃহবধূর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ১২:২০

রাজধানীর বাড্ডা থানার দারোগা বাড়ির মোড় এলাকায় সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া আক্তারের স্বামী মেহেদী হাসান জানান, রাতে আমরা ডিউটি শেষ করে বাসায় আসি। পরে সুমাইয়া পাশের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। আমি দেখতে পেয়ে তাকে নিচে নামিয়ে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মেহেদী হাসান বলেন, আমরা একটি বেসরকারি হাসপাতালে চাকরি করি। ৮ মাস আগে সম্পর্ক করে আমাদের বিয়ে হয়। গত মাসে আনুষ্ঠানিকভাবে সুমাইয়াকে তুলে দেওয়ার কথা থাকলেও তার পরিবার তা পারেনি। তা নিয়ে সুমাইয়ার মন খারাপ থাকতো। এছাড়া কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।

প্রীতি / প্রীতি

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব