আজ ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণ হবে
তাকে টি-২০ ফরম্যাট থেকে সরিয়ে দেওয়ার সব আয়োজন করে ফেলেছে বিসিবি। টেকনিক্যাল কনসালট্যান্ট নামে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। যার হাতেই সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব তুলে দিতে চায় বিসিবি।গতকাল দুপুরে এই ভারতীয় কোচ ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সোজা মিরপুর স্টেডিয়ামে চলে যান তিনি। সেখানে ২ ঘণ্টা অবস্থান করেছেন শ্রীরাম। বিসিবির প্রধান নির্বাহী, জাতীয় দলের নির্বাচক, প্রস্তুতি ম্যাচ খেলার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কুশল বিনিময় করেছেন। পরে অপেক্ষমাণ সংবাদকর্মীদের সঙ্গে কথা না বলেই দ্রুতবেগে স্টেডিয়াম ত্যাগ করেছেন টি-২০ তে টাইগারদের নতুন কোচ।
শ্রীরাম আসায় এই ফরম্যাটে অপাঙ্ক্তেয় হয়ে পড়বেন ডমিঙ্গো। সেই পরিস্থিতি আঁচ করতে খুব বেশি বুদ্ধিমান হতে হয় না। শ্রীরামের আগমনের দিনে তাই মিরপুর স্টেডিয়ামেই দেখা গেল না ডমিঙ্গোকে। সাকিব-মুশফিকদের প্রস্তুতি ম্যাচে গতকাল উপস্থিত ছিলেন না এই প্রোটিয়া কোচ।
জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডেকেছিলেন ডমিঙ্গোকে। সভাপতির সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছেন তিনি। পরে বাকি সময়টা হোটেলে বিশ্রামে ছিলেন। ডমিঙ্গোর অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচের পুরোটা সময় দুই দলের ক্রিকেটারদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়েছেন জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাথ, ম্যাকডারমট ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
ম্যাচে না থাকলেও আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে মিটিংয়ে বসতে হবে ডমিঙ্গোকে। বিশদ আলোচনায় অন্য কোচরা, বিসিবির শীর্ষ কর্তারাও থাকবেন। শ্রীরামের মতামতও নেওয়া হবে। এশিয়া কাপে বাংলাদেশের কোচিং স্টাফে কারা থাকবেন, টি-২০ দলে নতুনত্ব আনার চেষ্টায় ডমিঙ্গোর সম্পৃক্ততা থাকবে কি না, নাকি শ্রীরামই হবে হেড মাস্টার, সেটি চূড়ান্ত হবে আজ।
ডমিঙ্গোকে অপমান করতে চায় না বিসিবি। তাই আগেই বার্তাটা দেওয়া হয়েছে তাকে। আজকের মিটিংয়ে শান্তিপূর্ণ দায়িত্ব বণ্টনের কাজ সম্পন্ন হতে পারে। সামগ্রিক পরিস্থিতিতে ডমিঙ্গো পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। যদিও গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, এমন কিছু তাদের জানা নেই।
প্রীতি / প্রীতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির