আল্লু অর্জুনকে ছাড়াই ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু
চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।
‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির দ্বিতীয় পার্টে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। অপেক্ষার অবসান ঘটিয়ে মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘পুষ্পা’ টিম।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেগু সিনেমার প্রযোজকদের ধর্মঘটের কারণে থমকে ছিল ‘পুষ্পা: দ্য রুল’ বা ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং। সোমবার (২২ আগস্ট) এক পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
মহরত অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে আল্লু অর্জুনকে দেখা যায়নি। এ নিয়ে শুরু হয় নতুন আলোচনা। সবার প্রশ্ন-মহরত অনুষ্ঠানে কেন নেই আল্লু অর্জুন? পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আল্লু অর্জুন। কারণ এই আইকন স্টার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভারত দিবস উদযাপনের জন্য স্ত্রীকে নিয়ে নিউ ইর্য়কে গিয়েছেন তিনি।
গত ১৭ ডিসেম্বর মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। এর সংগীতায়োজনে ছিলেন দেবী শ্রী প্রসাদ। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে এটি।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা