আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না : সাকিব
অনেক আলোচনা-সমালোচনার পর সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্ব পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছেন। সেখানে নতুন কোনও প্রতিশ্রুতি দিলেন না তিনি।
কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল কখনোই প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি। দল হিসেবে বিচ্ছিন্ন ভাবে কিছু পারফরম্যান্স করলেও ধারাবাহিকতার অভাব প্রকট। সে কারণেই এশিয়া কাপ সামনে রেখে নতুন করে শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই কোচিং স্টাফ থেকে শুরু করে পরিবর্তন আনা হয়েছে দলে।
সাকিব ভালো করেই জানেন, নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে। আমরা আসলে ওই জায়গায় নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ তিন আসরে ফাইনাল খেলেছিল। এবার দলীয়ভাবে দুঃসময়ের জালে বন্দী। ২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার আগে সাকিবই ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি নিষিদ্ধ হওয়ার পর মাহমুদউল্লাহর কাঁধে যায় নেতৃত্ব। জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত তিনিও এই দায়িত্বভার সামলেছেন। ওই সফরের প্রথম দুই টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও শেষে ম্যাচে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন।
তারও আগে সাকিব ২০০৯-১০ মৌসুমে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এরপর ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার অবসরের পর প্রথম দফায় টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেতৃত্ব চালিয়ে যেতে পারেননি। গত ১৩ আগস্ট নতুন করে কুড়ি ওভারের ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন।
শুধু টি-টোয়েন্টি নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট ক্রিকেটের দায়িত্বও পেয়েছেন। কঠিন দুই ফরম্যাটের দায়িত্ব নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেছেন, ‘এমন হতে পারে পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটা থাকলে (অধিনায়কত্ব)একটা চাপে রাখার সুযোগ থাকে। আমার কাছে মনে হয় যেহেতু চ্যালেঞ্জিং জায়গাগুলো (অধিনায়কত্ব) এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’
নেতৃতাব নেওয়ার ক্ষেত্রে কতটা মোটিভেটেড ছিলেন? এমন প্রশ্নের জবাবে সাকিবের উত্তর, ‘কঠিন প্রশ্ন…আমি জানি না কতটুকু, তবে এখন অনেক অনুপ্রাণিত। চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলের ভালো করানোর চেষ্টা করা যায়।’
প্রীতি / প্রীতি
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ
বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর
ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল