ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতে মজুদদারের ৫ লাখ টাকা জরিমানা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:৩
বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিককে অবৈধভাবে ধান মজুদ করায় ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
 
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কৃত্রিম সংকট রোধের অংশ হিসেবে গতকাল রোববার (২১ আগস্ট) রাত ১১টায় শেরুয়া বটতলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ধান মজুদ করার জন্য শেরপুর চালকল মালিক সমিতির সভাপতি ও শেরুয়া বটতলার বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক আলহাজ আব্দুল কুদ্দুসকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের মধ্যে বাজারজাতকরণের নির্দেশ দেন শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন। খাদ্য পরিদর্শক এবং শেরপুর থানা পুলিশ সদস্যরা মোবাইল আদালতকে  সার্বিক সহযোগিতা করেন।
 
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, অবৈধ মজুদকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান