ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নেতাদের হা, শ্রমিকদের না : চলছে আন্দোলন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:১২
১২০ টাকা মজুরির সিদ্ধান্ত শ্রমিক নেতারা মানলেও তা প্রত্যাখ্যান করে কাজে ফেরার সিদ্ধান্ত মেনে নেননি সাধারণ চা শ্রমিকরা। সোমবার (২২আগস্ট) মধ্যরাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতা ও প্রশাসন মিলে এক বৈঠকে আগের মজুরিতে বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত হয়। এ সময় সোমবার থেকে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত‍্যাহারের কথা জানান শ্রমিক নেতৃবৃন্দ।
 
সরজমিন সোমবার জেলার বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায়, শ্রমিকদের কর্মবিরতি চলমান রয়েছে। সকালে কাজে যোগ দেয়ার কথা থাকলেও তারা কেউ কাজে যোগ দেননি। সাধারণ শ্রমিকরা জানান, আমাদের নেতারা মালিকপক্ষের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা ১২০ টাকা মজুরির সিদ্ধান্ত মানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোঁকা দেয়া হচ্ছে। 
 
আলাপকালে জুড়ী উপজেলার ধামাই চা বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্র পাল বলেন, আমরা এই আত্মঘাতী সিদ্ধান্ত মানি না। আমাদের  নেতারা মালিকপক্ষের কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের আন্দোলন চলবে‌।
 
কর্মবিরতির বিষয়ে জানতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটির সভাপতি কমল চন্দ্র বুনার্জির মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
 
রাজনগর চা বাগানের শ্রমিক নেতা লাচনা পাশি বলেন, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা বিশ্বাস করি না। চা
 
শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ  বলেন, লংলা ভ‍্যালির করিমপুর, ইটা, উদনা, মাথিউরা, রাজনগর ও লুহাইউনি চা বাগানের শ্রমিকরা দুপুর পযর্ন্ত কাজে যোগ দেননি।
 
বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান  বলেন, সিদ্ধান্তের মেসেজ পৌঁছতে হয়তো একটু দেরি হচ্ছে। দুপুরের পর কিছু কিছু বাগানের শ্রমিকর কাজে যোগ দেবেন। আগামীকাল পযর্ন্ত সব বাগানের শ্রমিকরা কাজে যাবেন।

এমএসএম / জামান

নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন