ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:১২
মানিকগঞ্জে অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে শহরের পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
 
এ সময় ডিম বিক্রয়ে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে একজন পাইকারি ডিম বিক্রেতাকে ৫ হাজার টাকা, একই অপরাধে একজন মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা এবং রঙিন লাইট ব্যবহার করে পচা-বাসি মাছকে চকচকে ও সতেজ দেখিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  চাল ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে বিক্রিয় না করতে ও ক্র‍য়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করা হয়।
 
এ সময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (সদর) মোশাররফ হোসেন এবং ৩৮ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের নির্দেশনায় সকাল থেকেই অভিযান চালানো হয়। অভিযানে ডিম ব্যবসায়ী শাহিন মিয়াকে ৫ হাজার টাকা, মুরগি ব্যবসায়ী আমির হোসেনকে ২ হাজার টাকা এবং রঙিন লাইট ব্যবহার করে মাছ চকচকে করার অপরাধে মাছ ব্যবসায়ী রাজু মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা