ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ডমিঙ্গোর দায়িত্ব টেস্ট ও ওয়ানডেতে : পাপন 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ৩:২০

এখন থেকে তিনি শুধু টেস্ট এবং ওয়ানডে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন কোচিং প্যানেল বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন তথ্যই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ডমিঙ্গোর সঙ্গে চুক্তি থাকবে।রাসেল ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না। সে ওয়ানডে ও টেস্টে। আমরা টি-টোয়েন্টিটাকে আলাদা করেছি। ’

টি-টোয়েন্টিতে হেড কোচ কে হবেন- সেই প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে হেড কোচ বলতে এখনো কেউ নাই। কারণ, আমাদের ব্যাটিং কোচ আছে, স্পিন বোলিং কোচ আছে, পেস বোলিং কোচ আছে, ফিল্ডিং কোচ আছে, অধিনায়ক আছে। তবে আমরা টি-টোয়েন্টির জন্য একজন টেকনিক্যাল কনসাল্টেড নিয়েছি। সে আমাদেরকে গেইম-প্লেনটা দেবে। গেম-প্লেনটাও যদি সে দেয় তাহলে হেড কোচ করবে কী আর!’

এশিয়া কাপে ডমিঙ্গো না গেলেও দলের সঙ্গে থাকবেন পাপন, ‘টিম ডিরেক্টর আছে, জালাল ভাই আছেন। আমি আছি এবার, আর কি?’ বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন ডমিঙ্গোও। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পাপন। টি- টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য আরেকটা দায়িত্ব পেয়েছেন ডমিঙ্গো।

 এখন থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দিকে নজর রাখবেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কোন প্রক্রিয়ায় ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করা যায়, সেদিকেও তিনি মনোযোগ দেবেন।

প্রীতি / প্রীতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়

হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো

ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের