লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে প্রশাসন
মাদারীপুরের শিবচরে লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউনের বিধিনিষেধ অমান্য করলেই করা হচ্ছে জরিমানা। উপজেলার প্রতিটি হাটবাজারে সেনাবাহিনীসহ প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে।
রোববার (৪ জুলাই) মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শিবচর থানা ওসি মো. মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল বাংলাবাজর ফেরিঘাটে লকডাউন বাস্তাবয়নে বৃষ্টি উপেক্ষা করে ঘাট এলাকায় অপ্রয়োজনীয় কেউ ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করাসহ সতর্ক করছেন। একই ভাবে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশসহ প্রশানের একাধিক দল বিভিন্ন জনবহুল বাজার পরিদর্শন করেছে। সেই সাথে অপ্রয়োজনীয় কেউ ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসবাদে সন্তোষজনক জবাব না পেলেই করা হচ্ছে জরিমানা।
মাদারীপুরের সিনিয়ন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কলে) আনিসুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে আমরা জেলা পুলিশ বেশ কঠোর অবস্থানে রয়েছি। কেউ অপ্রয়োজনীয় কাজে বাইরে ঘোরাঘুরি করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইরে আসার সঠিক কারণ বলতে না পারলে তাদের আটক করা হচ্ছে।
এমএসএম / জামান
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
Link Copied