ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে অনাবৃষ্টিতে পানির অভাবে কৃষকরা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ৪:৩৩
জয়পুরহাটে অনাবৃষ্টিতে পানির অভাবে কৃষকরা। ঋতু অনুযায়ী আগষ্ট মাস বর্ষাকাল। সাধারণত এই মাসগুলোতে আমাদের দেশে অন্য সব সময়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে কৃষকরা এই মৌসুমে রোপা-আমন চাষে ব্যস্ত সময় পার করে থাকেন। বর্তমানে বৃষ্টিপাত না থাকায় পাঁচবিবি উপজেলার ফসলি জমিসহ মাঠ-ঘাট পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ ঘুরে রোপা আমন ধানের জমিতে এমন চিত্র চোখে পড়ে।
 
চলতি বছর এই এলাকায় তেমন বৃষ্টিপাত না থাকায় প্রচণ্ড দাবদাহ আর তীব্র খরা ও অনাবৃষ্টিতে একদিকে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্যসহ ফসলের চাষাবাদ। বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে সম্পূরক সেচ দিয়ে চারা বাঁচিয়ে রাখছেন কৃষক। এতে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন প্রান্তিক কৃষকরা।
 
দরগাপাড়া গ্রামের কৃষক শাফিউল ও মতিবুল বলেন, বৃষ্টির পানিতে রোপা আমন ধানের ফলন ভালো হয়। কিন্তু এ বছর চাহিদা অনুযায়ী বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটর চালিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে।
 
কুসুম্বা ইউনিয়ননের কৃষক সেলিম ও ফারুক মণ্ডল জানান, পানির ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি না থাকায় জমি ফেটে যাচ্ছে। পানির অভাবে ধান গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে।
 
স্থানীয়রা জানান, ফসলের ক্ষেত ফেটে চৌচির হওয়ায় জমির ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শ্যালো মেশিন কিংবা বৈদ্যুতিক মোটর চালিয়ে রোপা আমন আবাদ উপযোগী নয়। বৃষ্টির পানিতে রোপা আমন চাষ ভালো হয়।
 
এ বছর এ উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ২০ হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ইতোমধ্যে পূরণ হয়েছে।
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সাধারণত আষাঢ় মাসের ২০ থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত রোপা আমন চাষাবাদ করা হয়। অনাবৃষ্টি ও অতিরিক্ত দাবদাহ যদি আরো সপ্তাহখানেক চলে, তাহলে রোপা আমন চাষ ব্যাপক ক্ষতির সন্মুখীন হতে পারে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার