ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এখনো নিখোজ ১৩৩ জেলেসহ ৭টি মাছধরা ট্রলার


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২২-৮-২০২২ বিকাল ৫:৮

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৭ টি ট্রলারের ৯ জেলে এখনো নিখোজ রয়েছে। এছাড়া এখনো হদিস মেলেনি ৭ টি ট্রলার সহ অন্তত ১২৪ জেলের। নিখোজ এসব জেলে পরিবারে চলছে শোকের মাতন। তবে গত দুই দিনে উদ্ধার করা হয়েছে বিপদগ্রস্থ ৩ শতাধিক জেলেকে। মৎস্য মালিক সমিতির উদ্ধারকারী ট্রলার ও কোষ্টগার্ডে সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সুন্দর বন ও সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় এসব জেলেদের উদ্ধার করেন। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি। এদিকে নিখোজ জেলে পরিবারের শান্তনা দিতে রবিবার রাতে মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শন করেছেন পটুয়াখালী-০৪ আসেনর সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। এসময় মহিপুর থানার ওসি আবুল খায়ের, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি বারেক মোল্লা ও কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় জেলেদের দাবির প্রেক্ষিতে এমপি মহিব দুর্যোগ সহনীয় একটি উদ্ধারকারী নৌ-যানের ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, আমাদের আলীপুরের এখনো ৬ টি ট্রলারসহ ১১২ জেলের হদিস মিলছেনা। এছাড়া সাগরে নিমজ্জিত হওয়া ১২ টি ট্রলারের ৯জেলে এখনো নিখোজ রয়েছে। প্রতি বছরই ঘূর্নিঝড় ও সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে আমাদের এখানে ট্রলার ডুবির ঘটনা ঘটে এবং জেলে নিখোজ হয়। মূলত আমাদের এখানে কোন উদ্ধারকারী নৌ-যান নেই। তবে গতকাল রাতে এমপি মহোদয় আমাদের এলাকা পরিদর্শন করেছেন এবং এখানে দুর্যোগ সহনশীল একটি উদ্ধারকারী নৌ-যান দেয়ার আশ্বাস দিয়েছেন। 
মহিপুর আড়ৎ মালিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, আমাদের এখানে শুধুমাত্র ১২ জেলেসহ এফবি মা-বাবার দোয়া নামের একটি ট্রলার নিখোজ রয়েছে। তবে ডুবে যাওয়া ১৫ ট্রলারের সকল জেলের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বেশকিছু জেলে ভারতে উদ্ধার হয়েছে। আশা করছি এসব জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব জানান, নিখোজ জেলে পরিবারে আহাজারি চলছে। আমি সহ নেতাকর্মীরা মহিপুর ও আলীপুর মৎস্য অবতরন কেন্দ্র এলাকা পরিদর্শন করেছি এবং জেলেদের খোজ-খবর নিয়েছি। তারা এখানে একটি দূর্যোগ সহনশীল উদ্ধারকারী নৌ-যানের দাবি জানিয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবো এবং জাতীয় সংসদে বিষয়টি উপস্থাপন করবো। 

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে