ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

‘আমি অত ভিডিও-টিডিও পোস্ট করি না’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২২ বিকাল ৫:৫৪

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঘোর দুর্দিন চলছে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বাংলাদেশের সমস্যাগুলো এতই বিশাল যে রাতারাতি সেগুলোর সমাধান খোঁজাটাকে বোকামি মনে করছেন খোদ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও। তবুও এই দুঃসময়েই বাংলাদেশকে টি-টোয়েন্টির দুটি বড় আসরে অংশ নিতে হবে। 

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আর অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই আসরেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের খণ্ডকালীন দায়িত্ব পেয়েছেন সাকিব। অধিনায়কত্ব পাওয়ার পর সোমবার প্রথম অফিসিয়াল সংবাদ সম্মেলনে হাজিরে হয়ে বড় কোনো আশার বাণী শোনাতে পারেননি তিনি। বরং বিভিন্ন বিষয় নিয়ে হাসিমুখে আক্ষেপের বুলিই শুনিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব। সেখান থেকে ১২ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। আর তাই অল্প প্রস্তুতি নিয়েই এশিয়া কাপে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অল্প প্রস্তুতি আমি কখনোই বলব না। আমার যতটুকু দরকার সেটা আমি করি। আমি মিরপুরে এসে তিনদিন ট্রেনিং করেছি। হয়ত এর বাইরেও আমি দশদিন করেছি, মিরপুরে আসিনি। আপনারা যেহেতু মিরপুরে থাকেন, আমি নিশ্চিত বাইরের খবরটা জানেন না। আর আমি অত ভিডিও-টিডিও পোস্ট করি না।’

সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল আগামীকাল মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশত্যাগ করবে। ২৭ আগস্ট মধ্যপ্রাচ্যের দেশটিতে পর্দা উঠবে এশিয়া কাপের। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের