সিলেটে করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী, আইসিইউর তীব্র সংকটে বাড়ছে মৃত্যুর মিছিল
সিলেটে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। সেই সাথে তীব্র সংকট দেখা দিয়েছে আইসিইউর। একটি আইসিইউ বেডের জন্য চলছে তীব্র লড়াই। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। নানা তদবির, টাকা খরচ করেও পাচ্ছেন না আইসিইউ বেড। সরকারি, বেসরকারি সব হাসপাতালের আইসিইউ রোগীতে ভর্তি। আইসিইউ সংকটের কারণে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। রোববার (৪ জুলাই) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত দুজনের প্রাণহানী হয়েছে। সেই সাথে আক্রান্ত ও শনাক্ত হয়েছেন ২২৮ জন। এরমধ্যে ১৩৬ জনই সিলেটের। তবে একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪৭ জন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৬ জন মারা গেছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২২৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়। এর ধ্যে সিলেট জেলার ১৩৬ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ২১ জন। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ২২৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭১৪ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৯৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ৫৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৩৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১২১ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১২৭ জন, সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৯৮০ জনে। এরমধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৩১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন করোনায় আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১৫ জন।
এমএসএম / জামান
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন
বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে
রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য
পটুয়াখালী শ্রী গুরু সঙ্ঘ'র নতুন কমিটি গঠিত, মৃদুল সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক
গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানঃ
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবঃ মেজর মৌসুমী কারাগারে