ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের আগেই রণবীরের সঙ্গে থাকার কারণ জানালেন আলিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১১:৫১

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ব্যক্তিগত জীবনে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছেন। তবে গত এপ্রিলে বিয়ের আগে থেকেই একসঙ্গে থেকেছেন এই জুটি।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাট। জবাবে এই অভিনেত্রী বলেন, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’

আলিয়ার মতে, লিভ টুগেদার করলে দু’জনের একসঙ্গে অনেকটা সময় কাটে। এর ফলে সঙ্গীকে আরো ভালোভাবে জানা যায়। এছাড়া সুন্দর সব স্মৃতি তৈরি হয়।

বিয়ের উদ্দেশ্যেই একসঙ্গে থাকতে শুরু করেন আলিয়া ও রণবীর। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা বিয়ে করব ভেবেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু মহামারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে রণবীর ও আলিয়ার প্রেমের শুরু। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন এই জুটি। এরপর গত জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা