ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সেইপ’র উন্নয়ন বিষয়ক কর্মশালা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১২:৪
কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে টাঙ্গাইলে স্কিলস ফর এমপ্লয়মেণ্ট ইনভেস্টমেণ্ট প্রোগ্রাম (SEIP)’র সামাজিক প্রচার কর্মসূচি ও জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সেইপ’র প্রশিক্ষণ নিলে, সহজেই ভালো চাকরি মেলে’ স্লোগানে পিছিয়ে পড়া কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের মাধ্যমে দারিদ্রবিমোচন ও টেকসই উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান করে দিতে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের সেইপ প্রকল্পের যুগ্ম-সচিব মাহবুবা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সেইপ প্রকল্পের যুগ্ম-সচিব উম্মে রেহানা ও যুগ্ম-সচিব সাদিয়া শারমিন।
ওই প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, টাঙ্গাইলের কয়েকজন উদ্যোক্তা, ব্যবসায়ী, মসজিদের ইমাম, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের মাধ্যমে দারিদ্র বিমোচন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান করে দেয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২০১৪ সালের থেকে স্কিলস ফর এম্প্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন