বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে ধানুশ-ঐশ্বরিয়া
তার প্রকৃত নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা, ভারতের তামিল সিনেমার সুপারস্টার। পেশাগতভাবে তিনি ধানুশ নামে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছিলেন সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে। কিন্তু চলতি বছরের শুরুতে তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। বিবাহবিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে দেখা মিলল ধানুশ-ঐশ্বরিয়ার। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ছবিতে এমনটা দেখা যায়।
ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির দুই পুত্র। তাদের নাম যাত্রা ও লিঙ্গা। ছবিতে দেখা যায়, ধানুশের ডান পাশে ছোট ছেলে লিঙ্গা, বাঁয়ে বড় ছেলে যাত্রা। তাদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ধানুশ। যাত্রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিয়া। মূলত, দুই সন্তানের কারণে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির বড় ছেলে যাত্রা স্কুলে স্পোর্টস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। তার শপথ উপলক্ষে ছেলের স্কুলে গিয়েছিলেন এই প্রাক্তন দম্পতি। আনন্দগণ মুহূর্তটি ফ্রেমবন্দি করেন তারা; যা এখন অন্তর্জালে ভাইরাল।
ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও তার বিয়ে হয়। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা