ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

থানায় মারধরের ঘটনায় এএসআইয়ের পর থানার ওসি প্রত্যাহার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১২:১৭
মানিকগঞ্জের শিবালয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়া শিশুর বাবাকে থানায় মারধরের ঘটনায় থানার এএসআই এর পর এবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনকে প্রত্যাহার করা হয়েছে।
 
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবালয় থানার ওসি প্রত্যাহারের আদেশ পান। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন।এর আগে শনিবার রাতে একই ঘটনায় শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরে থানার ভিতরে বিচারপ্রার্থী নির্যাতনের ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের আদেশে শিবালয় থানার ওসি মোঃ শাহিনকে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করে মাদারীপুর জেলায় পাঠানো হয়েছে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ভাই রজ্জব পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে মামলা করতে সাহস পায়নি। পরবর্তীতে ন্যায্য বিচারের আশায় সপ্তাখানেক আগে শিবালয় থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন তিনি। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও থানা থেকে কোন ব্যবস্থা না নেওয়ায়। গত শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় যায় শিশুটির বাবা। এসময় থানায় ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন শিশুটির বাবার সঙ্গে অপেশাদারি আচরণ করেন। এক পর্যায়ে থানার ভেতর তাকে মারধরও করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
 
এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন বলেন, কোনো পুলিশ সদস্য অপরাধ করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। অপরাধ করলে অবশ্যই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। তার অপরাধের দায়  অন্য কেউ নেবেনা। শিবালয়ের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে ডিআইজি স্যারের আদেশে থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।
 
তিনি আরো জানান, এ ঘটনাটির তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্তকে দায়িত্ব দেয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা