বাংলা টাইগার্সের হেড কোচ হলেন আফতাব
এবার আমিরাতের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদ। নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রুপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন আফতাব।
২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিলো দলটি। এ বিষয়ে আফতাব আহমেদ বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিলো, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
২০১৪ এর আগস্টে তিনি ২০১৪-১৫ মৌসুম শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবার ঘোষণা দেন আফতাব। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলে ক্যারিয়ারের ইতি টানেন তিনি।স্বল্পদৈর্ঘ্যের ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আফতাব আহমেদ খেলেছেন ৮৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, খেলেছেন ১৬টি টেস্ট ও ১১টি টি-২০।
প্রীতি / প্রীতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়
হাজার গোলের মাইলফলকের আরও কাছে রোনালদো
ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ
নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ ভিনির