ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলা ভাষায় দক্ষ ইমাম নেবে দক্ষিণ কোরিয়া


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ৩:২৭

একজন ইমামের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল অথবা দাওরা হাদিস বা মুফতি সমমান উল্লেখ রয়েছে। মাওলানা অথবা কোরআনে হাফেজ হলে অগ্রাধিকার পাবেন।

এছাড়া বিশেষ যোগ্যতা হিসেবে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষতা চাওয়া হয়েছে। শুদ্ধ কোরআন তিলাওয়াত হলে অগ্রাধিকার দেয়া হবে।

প্রাথমিকভাবে মাসিক বেতন বারো লাখ কোরিয়ান ওন (বাংলাদেশি ১ লাখ টাকা)। পরে বেতন বাড়ানো হবে। মসজিদের পক্ষ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে। আগ্রহীদের জীবন বৃত্তান্ত ও সব মূল সনদপত্রের স্ক্যান কপিসহ ইমেইলে (chyrafique@gmail.com অথবা abdurrahimballarpur@gmail.com) ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিক নির্বাচিতদের অনলাইনে সাক্ষাৎকার নেয়া হবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে নিম্নোক্ত মোবাইল নম্বরে ( ৮২০১০৫৯১৬৮৬৫৪ অথবা ৮২০১০৫৯৩৮৪৫৭৯) প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিয়োগ বিষয়ে মসজিদ কমিটির সদস্য মো. ইফতেখার বলেন, ইমাম হিসেবে যিনি নিয়োগ পাবেন, প্রথমে তিনি আসবেন। বছরখানেক পর পরিবার নিয়ে আসতে পারবেন।

প্রীতি / প্রীতি

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা