ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী সোনালী মারা গেছেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ১:২৫

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালী ফোগট (৪৩) আর নেই। সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে গোয়া নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। টিকটকে ভিডিও বানিয়েও বিভিন্ন সময় আলোচনায় থাকতেন তিনি। 

কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন এই তারকা। সোনালী ফোগট বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী। ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে নির্বাচনে হেরে যান তিনি। তার অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে অনুরাগীদের মধ্যে।

‘বিগ বস-১৪’তে সোনালী ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ঢুকেছিলেন। ‘বিগ বস’র ঘরে সোনালী খুব বেশিদিন স্থায়ী হননি। কিন্তু যে কয়দিনই ছিলেন, তাকে নিয়ে হাজারো গসিপ, জল্পনা-কল্পনায় মুখর ছিল শো’টি। সোনালী টেলিভিশনে প্রথম পা রাখেন ২০০৬ সালে। দূরদর্শনে সেই সময় হরিণাভি নামের একটি শো সঞ্চালনা করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘দ্য স্টোরি অব বদমাশগড়’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন এই তারকা। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা