মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
প্রবাসীদের রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে দেশে পাচার করে- এরকম একটি বাংলাদেশি সিন্ডিকেট চক্রকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক।
সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।
বিবৃতিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মোবাইল ফোনের দোকান, ট্র্যাভেল এজেন্সির আড়ালে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসা করে আসছে। এসব দোকান থেকে হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাংলাদেশি ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত।
বিবৃতিতে বলা হয়, আটককৃতদের সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং মানিলন্ডারিং ও পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় অভিযোগ গঠন করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক।
প্রীতি / প্রীতি
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন