ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

উভকামী চরিত্রে পর্দায় আসছেন ‘ব্ল্যাকপিংক’ তারকা জেনি 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ২:৪১

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’ এর তারকা জেনি অভিনয় জগতে নাম লেখাতে যাচ্ছেন। ‘দ্য আইডল’ শিরোনামের আসন্ন সিরিজে অভিনয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই তারকা গায়িকা।  এইচবিওতে মুক্তি পেতে যাওয়া এই সিরিজটিতে মার্কিন অভিনেত্রী লিলি রোজ ডেপের বিপরীতে একটি উভকামী চরিত্রে অভিনয় করেছেন জেনি।

‘দ্য উইকেন্ড’ এবং 'ইউফোরিয়া' নির্মাতা স্যাম লেভিনসন দ্বারা নির্মিত ‘দ্য আইডল’ একটি নতুন সিরিজ যেটিতে পপতারকা জেনি একটি গৌণ ভূমিকায় অভিনয় করেছেন। রিপোর্ট অনুযায়ী, ‘জেনি রুবি জেন’ হিসেবে কৃতিত্ব পাওয়া জেনি একজন উভকামী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সদ্য প্রকাশিত ট্রেইলারে লিলি ডেপের সঙ্গে জেনির একটি দৃশ্য দেখা যায়। নাইটক্লাবে যাওয়ার আগে লিলির ও জেনির সেই দৃশ্যটি আসন্ন সিরিজে জেনির চরিত্র কেমন হবে সেই সম্পর্কে কিছুটা আভাস দিচ্ছে।

যদিও এই রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে ‘কে-পপ’ তারকা জেনির এমন চরিত্রে অভিনয়ের বিষয়ে, তবে ব্লিঙ্কস (ব্ল্যাকপিঙ্ক ভক্তরা) তাদের সাপোর্ট জানিয়েছে এই অভিনেত্রীর প্রতি। জানা গেছে, অভিনয়ে আত্মপ্রকাশের ক্ষেত্রে গায়িকা তাঁর নাম জেনি কিম ব্যবহার করবেন না। বরং জেনি রুবি জেন হিসেবেই তিনি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, যা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম।

‘ব্ল্যাকপিংক’ ব্যান্ড এর দ্বিতীয় সদস্য হিসেবে জেনি অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। এর আগে জিসু 'স্নোফ্লেক' সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এদিকে, ব্যান্ডের অন্য দুই সদস্য লিসা এবং রোজ তাদের একক সংগীতে আত্মপ্রকাশ করেছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা